আনন্দ-ডিআরইউ ব্যাডমিন্টনের ফাইনাল আজ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

প্রায় অর্ধশতাধিক মিডিয়া কর্মীদের অংশগ্রহণে শুরু হয়েছে আনন্দ-ডিআরইউ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। গতকাল পল্টনের শহিদ তাজউদ্দিন আহমদ ইনডোর স্টেডিয়ামে প্রথম দিনে পুরুষ একক, পুরুষ দ্বৈত ও নারী একক-এই তিনটি ইভেন্টের গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন আনন্দ ভূবন আবাসন প্রকল্পের প্রধান নির্বাহী গাজী মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র সহসভাপতি মেহেদি আজাদ মাসুম, সাধারন সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। আজ সেমিফাইনাল ও ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বিওএ মহাসচিব জোবায়েদুর রহমান রানা। বিশেষ অতিথি থাকবেন ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক মীর শহীদুল হক।