ইতিহাস লিখতে চায় কেপ ভার্দে
Printed Edition
ক্রীড়া ডেস্ক
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়া আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্রটি এরই মধ্যে নিজেদের সাহসী ও সংগঠিত ফুটবল দিয়ে কোটি সমর্থকের মন জয় করেছে। আগামী শনিবার সকাল ৬টায় হিউস্টন স্টেডিয়ামে সৌদি আরবের বিপে তাদের শেষ গ্রুপ ম্যাচ এখন শুধু একটি সাধারণ লড়াই নয় বরং নকআউট পর্বে ওঠার সম্ভাবনা বাস্তবে রূপ দেয়ার সুযোগ।
টুর্নামেন্ট শুরুর আগে খুব কম মানুষই কেপ ভার্দেকে গুরুত্ব দিয়েছিল। কিন্তু মাঠের পারফরম্যান্স সব হিসাব বদলে দিয়েছে। উদ্বোধনী ম্যাচে শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্র করিয়ে তারা বিশ্ব ফুটবলে নিজেদের পরিচয় দেয়। এরপর উরুগুয়ের বিপে আরো বড় পরীা আসে। সেই ম্যাচে পিছিয়ে শেষ পর্যন্ত ২-২ সমতায় ম্যাচ শেষ করে। এই যাত্রায় সবচেয়ে আলোচনায় ছিলেন অভিজ্ঞ গোলরক ভোজিনিয়া। চল্লিশ বছর বয়সেও তিনি দুর্দান্ত প্রতিক্রিয়া ও আত্মবিশ্বাস দেখিয়ে স্পেন ম্যাচে একের পর এক আক্রমণ ঠেকান। সামনে আক্রমণে বড় ভরসা ডাইলন লিভ্রামেন্তো, যিনি বাছাইপর্বে গুরুত্বপূর্ণ গোল করে দলকে বিশ্বকাপে তুলতে বড় ভূমিকা রাখেন। কোচ পেদ্রো লেইতাও ব্রিতোর অধীনে দলটি রণে শৃঙ্খলা এবং দ্রুত পাল্টা আক্রমণভিত্তিক ফুটবল খেলছে।
অন্য দিকে সৌদি আরবের বিশ্বকাপ অভিযান এখন কঠিন অবস্থায় দাঁড়িয়ে। প্রথম ম্যাচে উরুগুয়ের সাথে ১-১ সমতা তাদের আশা জাগালেও দ্বিতীয় ম্যাচে স্পেনের কাছে ৪-০ ব্যবধানে হারের পর দলটি বড় চাপে পড়ে যায়। এখন তাদের সামনে সমীকরণ খুবই কঠিন ইতিবাচক ফল ছাড়া সামনে এগোনোর সুযোগ প্রায় নেই। ফলে শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামতে পারে দলটি। সৌদি আরবের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক সালেম আল-দাওসারি। মাঝমাঠে তরুণ মুসাব আল-জুয়াইর খেলার গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। রণে অভিজ্ঞ সৌদ আবদুলহামিদের ওপরও থাকবে বাড়তি দায়িত্ব।