ডিইউজের দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত
শহিদুল ইসলাম সভাপতি খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি পদে মো: শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে খুরশীদ আলম পুনর্নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তাদের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি দায়িত্ব পালন করবে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির অন্যান্য পদে আছেন, সহসভাপতি রফিক মুহাম্মদ, খন্দকার হাসনাত করিম ও রাশেদুল হক, যুগ্ম সম্পাদক মো: দিদারুল আলম দিদার, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিক লিটন, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ এবং নির্বাহী সদস্য পদে আমীর হামযা চৌধুরী, মো: নিজাম উদ্দিন (দরবেশ নিজাম), রাজু আহমেদ, এম মোশাররফ হোসাইন, তালুকদার এ এইচ এম নুরুল মোমেন (তালুকদার রুমী), মুহাম্মদ আনোয়ারুল হক (গাজী আনোয়ার), মো: আবদুল্লাহ মজুমদার এবং ফখরুল ইসলাম।
সভার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি মো: শহিদুল ইসলাম এবং কর্ম অধিবেশনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, ডিইউজের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন প্রমুখ।