কুমিল্লায় জামায়াতের আলোচনা সভা
Printed Edition
কুমিল্লা প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে মহানগর জামায়াতে ইসলামী। গত বৃহস্পতিবার সকালে নগরীর একটি মিলনায়তনে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, শহীদেরা আমাদের অমূল্য সম্পদ। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়াই আমাদের প্রধান দায়িত্ব।
সভায় মহানগর নায়েবে আমির মোছলেহ উদ্দিন, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল এবং সহকারী সেক্রেটারি মোশারফ হোসাইনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।