হাদির মাগফিরাত কামনায় চট্টগ্রামে জামায়াতের দোয়া

Printed Edition
3rd 1
চট্টগ্রামে হাদির স্মরণে জামায়াতের দোয়া মাহফিল : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, শহীদ শরিফ উসমান হাদি ছিলেন চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা, গণতান্ত্রিক উত্তরণ ও ইনসাফভিত্তিক সমাজ কায়েম করে সবার নাগরিক অধিকারের নিশ্চিয়তা বিধানের আন্দোলনে তিনি ছিলেন অগ্রসেনানি। ন্যায়ের আদেশ ও অন্যায় প্রতিরোধে তিনি ছিলেন অকুতোভয় বলিষ্ঠ কণ্ঠস্বর। আল্লাহ্ তার শাহাদাতকে উত্তমভাবে কবুল করুন। শোকাহত মা, বিধবা স্ত্রী, সাত মাসের একমাত্র ছেলে, ভাইবোনসহ আত্মীয় পরিজনকে ধৈর্য ধরার শক্তি দিন, নিরাপত্তা দিন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। আমিন।

গতকাল শনিবার সকালে দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতে কার্যালয়ে জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিলে সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, শরিফ উসমান হাদির মতো জুলাই যোদ্ধাকে কোটি কোটি টাকার বিনিময়ে প্রশিক্ষিত শুটার নিয়োগ দিয়ে দিন-দুপুরে টার্গেট কিলিং জাতীয় নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করেছে। গোয়েন্দা সংস্থাসহ সরকারের দুর্বলতাকেই উন্মোচিত করেছে। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে পতিত স্বৈরাচারের দোসরদের প্রতিক্রিয়া, নব্য ফ্যাসিবাদী আচরণকারী একটি বিশেষ দলের সমর্থক, মিডিয়া ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীদের অস্বাভাবিক বক্তব্য এবং বন্দোবস্ত হারানো আধিপত্যবাদী শক্তির প্রতিক্রিয়া স্টাডি করলে খুনি চক্র সম্পর্কে ধারণা সুস্পষ্ট হচ্ছে। পর্দার অন্তরালে ষড়যন্ত্রকারীসহ পুরো খুনিচক্রকে আইনের আওতায় আনতে হবে সরকারকেই। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামায়াতের পক্ষ থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

শহীদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডা: মুহাম্মদ সিদ্দিকুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার, চকবাজার থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, কোতোয়ালি থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের প্রমুখ।