রাবিপ্রবিতে প্রথমবারের মতো বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
Printed Edition
রাঙ্গামাটিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রথমবারের মতো বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রাবিপ্রবি ক্যাম্পাসে রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়। এরপর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো প্রফেসর ড. মো: আতিয়ার রহমান।
তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করতে এই ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমরা প্রত্যাশা করি শিক্ষার্থীরা রাঙ্গামাটি জেলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান-এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে বিজ্ঞান চর্চার মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে।
সারা দেশে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি কর্তৃক আয়োজিত ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ এ রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্কুল ও কলেজ শাখা থেকে ২১৯ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। সকাল ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ‘বিজ্ঞান অলিম্পিয়াডে’ স্কুল পর্যায় থেকে ১১৪ জন ও কলেজ পর্যায় থেকে ৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।