অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব : লায়ন গনি মিয়া বাবুল
Printed Edition
গাজীপুরের শ্রীপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙি বিতরণ করেছে ইসমাইল হোসেন ফাউন্ডেশন। শুক্রবার উপজেলার টেপির বাড়ি এলাকার কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রায় দুই শত মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো: গনি মিয়া বাবুল, সঞ্চালনা করেন ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আব্দুল রাজ্জাক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম মহাসচিব ডা: মো: মিজানুর রহমান। অনুষ্ঠানে অর্থ সম্পাদক অধ্য মো: রিপন মিয়া, প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমানসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মাওলানা আরিফুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সভাপতির বক্তব্যে লায়ন মো: গনি মিয়া বাবুল বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। বিজ্ঞপ্তি।