বিএমইউর পূর্ব ক্যাম্পাস সাবেক বেতার ভবনে স্পেশালাইজড ক্লিনিক উদ্বোধন
Printed Edition
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউর পূর্ব ক্যাম্পাস সাবেক বেতার ভবনে স্পেশালাইজড ক্লিনিক গতকাল উদ্বোধন করেছেন ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম। সেখানে শুধু বিএমইউর বহির্বিভাগ থেকে রেফারকৃত রোগীরাই তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারবেন।
বর্তমানে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত বিএমইউর বহির্বিভাগের রেফারকৃত রোগীরা রিউমাটোলজি কক্ষ নং-৯৭, জেরিয়াটিক মেডিসিন কক্ষ নং-৯৯, এরআরটি সেন্টার কক্ষ নং-৯৫ ও ৯৬, অপারেটিভ ডেন্টিস্ট্রি কক্ষ নং-২০, ডেন্টাল (পেরিওডন্টোলজি ডিভিশন) কক্ষ নং-৯৮-এ চিকিৎসাসবা নিতে পারবেন।
উদ্বোধনের পর বিএমইউর ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম পূর্ব ক্যাম্পাস ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুম ও তৃতীয় তলার ক্লাসরুমগুলো পরিদর্শন করেন। এ সময় বিএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহামান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা: শামীম আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, প্রধান প্রকৌশলী মো: জাফর ইকবাল, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা: মো: শাহিদুল হাসান বাবুল, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা: হাসনাত আহসান, উপ-পরিচালক (হাসপাতাল) ডা: শরীফ মো: আরিফুল হক, সাধারণ জরুরি বিভাগের সহকারী পরিচালক ডা: রিয়াদুল জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।