মোস্তফা গ্রুপের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন
Printed Edition
চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী, লোহাগাড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোস্তফা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিনের সভাপতিত্বে গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান শফিক উদ্দিন। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের সেক্রেটারি ওহিদুল কাদের চৌধুরীর সঞ্চালনায় অন্ষ্ঠুানে বিশেষ অতিথি ছিলেন ইন্দো-সুয়েজ ব্যাংকের খাতুনগঞ্জ শাখার প্রাক্তন ব্যবস্থাপক অসিম কুমার নন্দী, নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদ, কমার্শিয়াল ব্যাংক অব সিলনের সহ-ব্যবস্থাপক আছেমুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা বারের অতিরিক্ত জিপি ও সিডিএর আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাশেম কামাল এবং গ্রুপের কর্মকর্তাদের পক্ষ থেকে উপ মহা ব্যবস্থাপক মোজাম্মেল হক, এম এ চৌধুরী কাইছার, অ্যাডভোকেট ইফতেকার মো: আশরাফ ফয়েজ জুয়েল, মোরশেদুল করিম চৌধুরী, মো: আমিনুল ইসলাম, মো: ওসমান গনি, মো: জমির উদ্দীন, মাহাবুবুল আলম চৌধুরী, মো: ফারুক উদ্দীন চৌধুরী প্রমুখ ব্যক্তি স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। চট্টগ্রাম ব্যুরো