লক্ষ্মীপুরে ৫৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
Printed Edition
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ৫৫ কেজি গাঁজা ও পিকআপভ্যানসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে তাদের আটক করেছে। আটকরা হলেন- মাদক ব্যবসায়ী আপন ও করিম। তারা রামগতি উপজেলার বাসিন্দা। অন্যজন পিকআপভ্যান চালক গাজীপুর জেলার বাসিন্দা মাছুম।