বাংলাদেশ ব্যাংকের ইডি হলেন আরিফ
Printed Edition
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো: আরিফুজ্জামানকে গত ১ ডিসেম্বর নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতির আগে তিনি বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসে পরিচালক (বৈদেশিক মুদ্রা) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে যোগদানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ ব্যাংকে যোগদানের আগে তিনি বেসরকারি কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম অফিসে যোগদাদের আগে তিনি বিএফআইইউতে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও তিনি ডিপার্টমেন্ট অব অফসাইট সুপাভিশন, এসএমই, কৃষি ঋণ পরিদর্শন বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। দাপ্তরিত প্রয়োজনে তিনি বিভিন্ন সভা, সেমিনার ও প্রশিক্ষণ উপলক্ষে ভারত, সিঙ্গাপুর, জার্মানি, থাইল্যাল্ড, ইন্দোনেশিয়া, স্ইুজারল্যান্ড, ফিলিপাইন ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। বিজ্ঞপ্তি।