নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে জমির কাগজপত্র হস্তান্তর

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

ইকোনোমিক জোন (অর্থনৈতিক অঞ্চল) স্থাপনের জন্য ১০৬ দশমিক ০৬ একর জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার সকালে ঢেলাপীড়ে বেজা কর্তৃপক্ষের কাছে জমির কাগজপত্র বুঝিয়ে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।

নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার ও সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম, বেজার সহকারী পরিচালক মির্জা আবুজর শুভ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ২০১৬ সালে ১০৬ দশমিক ০৬ একর জমি রেজিস্ট্রি সম্পন্ন হয়। যা সোমবার বেজার কাছে হস্তান্তর করা হলো।