সারা দেশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিতষ নয়া দিগন্ত ডেস্ক

Printed Edition

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে র‌্যালি, মানববন্ধন, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সারা দেশের ব্যুরো, অফিস, প্রতিনিধি ও সংবাদাতারা জানান।

বরিশাল ব্যুরো : সার্কিট হাউজে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান বলেন, প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করলেই দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব।

বরগুনা প্রতিনিধি : দুদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও সাইকেল র‌্যালি হয়। জেলা প্রশাসক তাছলিমা আক্তার দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান জানান।

সুনামগঞ্জ প্রতিনিধি : জেলা সদরে র‌্যালি ও সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল বলেন, গণতান্ত্রিক চর্চা ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। একই কর্মসূচি জামালগঞ্জে ইউএনও মুশফিকীন নূরের সভাপতিত্বে পালিত হয়।

নেত্রকোনা প্রতিনিধি : শহীদ মিনারে মানববন্ধন ও আলোচনা সভায় জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার তরিকুল ইসলাম বক্তব্য দেন। আনোয়ারা

(চট্টগ্রাম) সংবাদদাতা : উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও তাহমিনা আক্তার বলেন, তারুণ্যের ঐক্যই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রধান শক্তি। ভূরুঙ্গামারী

(কুড়িগ্রাম) সংবাদদাতা : র‌্যালি ও আলোচনা সভায় ইউএনও শাহাদাৎ হোসেন বলেন, সামাজিক আন্দোলন ছাড়া দুর্নীতিকে ঠেকানো সম্ভব নয়।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : উপজেলা প্রশাসনের আয়োজনে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়। ইউএনও নূরুল আমিন নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দেন।

চৌগাছা (যশোর) সংবাদদাতা : উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন হয়। ইউএনও তানভির আহমদ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা : র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মাহমুদুল হাসান। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি ছাড়া সুশাসন সম্ভব নয়।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা : মানববন্ধন ও সভায় এসিল্যান্ড রিদওয়ান আহমেদ রাফি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : পতাকা উত্তোলন, মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আব্দুল্লাহ আল মামুন তরুণদের নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন। গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা : র‌্যালি শেষে আলোচনা সভায় ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, সততা চর্চাই দুর্নীতি দমনের প্রধান হাতিয়ার।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা : মানববন্ধন ও সভায় ইউএনও বরকত উল্লাহ বলেন, সামাজিক সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা : উপজেলা মিলনায়তনে সভায় ইউএনও রেজওয়ানা নাহিদ নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান।

নানিয়ারচর সংবাদদাতা : মানববন্ধন ও আলোচনা সভায় ইউএনও মঞ্জুরুল মোর্শেদ বলেন, দুর্নীতি উন্নয়ন বাধাগ্রস্ত করে, তাই সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : র‌্যালি ও সভায় ইউএনও মোছা: মলিহা খানম দুর্নীতিকে জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করেন। মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা : গণশুনানিতে ২৮টি অভিযোগ উত্থাপিত হয়। ইউএনও কৃষ্ণ চন্দ্র দ্রুত প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সভায় ইউএনও মাহমুদুল হাসান স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন।

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : র‌্যালি শেষে সভায় ইউএনও মনীষা আহমেদ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : উপজেলা পরিষদে আয়োজিত সভায় ইউএনও জামশেদুল আলম দুর্নীতি দমনে প্রশাসন ও নাগরিকদের যৌথ দায়িত্বের কথা বলেন।