নভেম্বর সেরা হার্মার
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামকে পেছনে ফেলে নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমন হার্মার। এই তালিকায় তৃতীয় ক্রিকেটার ছিলেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। ক্যারিয়ারে প্রথমবারের মতো মাসসেরা হলেন এ প্রোটিয়া ক্রিকেটার। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে দুর্দান্ত ভূমিকার কারণে পুরস্কারস্বরূপ পেলেন এ স্বীকৃতি।