ধামরাইয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

Printed Edition

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ ও র‌্যাব। গত শনিবার উপজেলার কালামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। গত রোববার গ্রেফতারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পূর্বপাড়া এলাকার আক্কাস ওরফে শাকিল, বিজয়নগর থানার সাইদুল ইসলাম ওরফে সাইফুল, বিজয়নগর থানার কাশিনগর এলাকার তারা মিয়া এবং মানিকগঞ্জের শিবালয় থানার আলোকদিয়ার চর এলাকার আরব আলী শেখ।