দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিরাজদিখানে ৪ ব্যবসায়ীকে দণ্ড
Printed Edition
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মুদি, ফল ও তরকারি ব্যবসায়ীসহ মোট চারজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, দোষী সাব্যস্ত করা হয়। তাদের বিরুদ্ধে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চারটি মামলায় সর্বমোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে মূল্য তালিকা টানানো, সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং ক্রয় রশিদ সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।
তিনি জানান, পবিত্র রমজান মাসে বাজারে পণ্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।