আইআইইউসিতে আবাসিক শিক্ষক-কর্মকর্তাদের সম্মানে ইফতার মাহফিল
Printed Edition
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) আবাসিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সুধীদের সম্মানে সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া। অনুষ্ঠানে দরসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মসজিদের খতিব শফিউল আলম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও আত্মত্যাগের শিক্ষা দেয়। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করতে পারলে নৈতিক ও মানবিক মূল্যবোধসমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরো জোরদার করার আহ্বান জানান।