ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

Printed Edition
nittodin-2
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

(গত দিনের পর)

মনও ভাঙত না তোমার।’

মেরিন্তারা কাঁদতে কাঁদতে তার ভাঙা জিনিসের টুকরোগুলোর দিকে অপলক চোখে তাকিয়ে থাকে। তার প্রিয় জিনিসগুলো ভেঙে যাওয়ায় মনও ভেঙে গেছে তার। কিন্তু এই ভাঙা মনে এক নতুন সংকল্প জন্ম নেয়। সে প্রতিজ্ঞা করে, ‘আমি আবারও ডাঙায় যাব! এবার আর কোনো জিনিস আনতে নয়, আমি দেখতে যাবো ওই রাজকুমারকে! আমি দেখতে যাবো ডাঙার পৃথিবীকে!’

মেরিন্তারা জানত, সে যা করতে চাইছে, তা অতি ভয়ঙ্কর। কিন্তু তার কৌতূহলী মন এখন পরিণত হয়েছে এক সঙ্কল্পে! এক গভীর রোমাঞ্চকর আকাক্সক্ষায়!

সে মনে মনে ভাবতে থাকে, এই সমুদ্রের নিয়ম আর প্রবাল প্রাসাদের প্রাচীর মেরিন্তারাকে আটকাতে পারবে না। সে ডাঙায় যাবেই। আর এই অ্যাডভেঞ্চারের জন্য তাকে এখন এক জাদুকরের সাহায্য নিতে হবে। তার নাম জল-ডাইনি আন্দ্রারিণী।

মেরিন্তারা নীল প্রবাল প্রাসাদে তার শয়নকক্ষে শুয়েছিল। চারপাশে ঝকঝকে প্রবালের দেয়াল, শান্ত ও স্থির।

(চলবে)