সাভারে বিএনপি নেতা কফিল উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Printed Edition
3rd-4
আমিনবাজারের হিজলা বড় মসজিদে মরহুম কফিল উদ্দিনের স্মরণে দোয়া মাহফিলে বক্তৃতা করেন ব্যারিস্টার মীর আরমান বিন কাসেম এমপি: নয়া দিগন্ত

সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান মরহুম আলজাজ মো: কফিল উদ্দিনের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল গতকাল শুক্রবার বাদ জুমা আমিনবাজারের হিজলা বড় মসজিদে অনুষ্ঠিত হয়। আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়া হোসেনের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান এমপি, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার মীর আরমান বিন কাশেম এমপি। উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) সংসদ সদস্য মো: তমিজ উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো: আমজাদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দারুসসালাম থানার আমির হাকিম আব্দুল মান্নান, দারুসসালাম থানার কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুল ইসলাম, দারুসসালাম থানা মজলিশে শূরা সদস্য ডা: মোঃ রেজাউল করিম রেজা, স্থানীয় ওয়ার্ড সভাপতি হাসানুল বান্না সাকিব, মরহুম আলহাজ কফিল উদ্দিনের ভাই মো: হানিফ, তার দুই ছেলে সিরাজুল ইসলাম রিকু, আজহারুল ইসলাম প্রমুখ।