মেডিক্যাল ভর্তি পরীক্ষায় দেশসেরা বেলাবোর শান্ত

Printed Edition
bangla-4
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় দেশসেরা বেলাবোর শান্ত

বেলাবো (নরসিংদী) সংবাদদাতা

সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশে ৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন নরসিংদীর বেলাবো উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শান্ত। সে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

প্রকাশিত ফলাফলে জানা যায়, জাহাঙ্গীর আলম শান্তর রোল নম্বর ২৪১৩৬৭১। তার পরীক্ষার কেন্দ্র ছিল রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ। তার প্রাপ্ত নম্বর ৯১ দশমিক ২৫।

জাহাঙ্গীর আলম শান্তর গ্রামের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলা নারায়ণপুর ইউনিয়নের খামারের চর। তিনি এসএসসিতে বেলাবো উপজেলার বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পান। আর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এ বছর গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন।

দেশসেরা হওয়ায় উৎফুল্ল জাহাঙ্গীর আলম শান্ত। সে জানায় তার এ ফলাফলে সবচেয়ে বেশি অবদান আমার বাবা-মা আত্মীয়-স্বজন ও শিক্ষকরা। আমি সবার কাছে দোয়া চাচ্ছি যেন ভালো ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে পারি।

ছেলের এমন সাফল্যে বাবা মিজানুর রহমান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আমার ছেলে ডাক্তার হয়ে যেন সবার সেবা করে এটাই আমার চাওয়া। জাহাঙ্গীর আলম শান্তের এ ফলাফলে এলাকাবাসী ও আনন্দিত।