ধোবাউড়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড
Printed Edition
ময়মনসিংহ অফিস
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বহুল আলোচিত শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক এক আসামিকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলোÑ আরিফ, রাকিব ও সিয়াম। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মারুফ নামে অপর আসামিকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, গত ১৪ জুন ধোবাউড়া উপজেলার একটি এলাকায় শিশু নিছামনিকে অপহরণের পর সঙ্ঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয়।
পরদিন নিহত শিশুর বাবা ধোবাউড়া থানায় মামলা করেন। তদন্ত শেষে ঘটনার নয় দিনের মাথায়, গত ২৩ জুন পুলিশ চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
রায় ঘোষণার পর নিহত শিশুর স্বজনরা সন্তোষ প্রকাশ করেন। তবে দণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত তাদের শঙ্কা কাটবে না বলেও জানান। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, এ রায় নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধ দমনে কঠোর বার্তা হিসেবে কাজ করবে।