দেনা-পাওনা নিয়ে বিরোধে খুন
Printed Edition
সিলেট ব্যুরো
সিলেটের কানাইঘাটে টাকা দেনা-পাওনা বিরোধের জেরে সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শাকিল আহমদকে (২২) গ্রেফতার করেছে র্যাব। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ঝাউচর মেঘনাঘাট এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ সিলেটে ও র্যাব-১১ (নারায়ণগঞ্জ) এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। মামলার অন্য আসামিদের শনাক্ত ও আটক করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সোমবার তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করে র্যাব। এরপর দুপুরের দিকে পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া সেল।