বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট ২০০ টাকা
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় আসছে পাকিস্তান দল। দুই দলের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ১১ মার্চ। পরের দু’টি ম্যাচ হবে ১১ ও ১৩ মার্চ। সব ক’টি ম্যাচই বেলা ২.১৫ মিনিটে শুরু হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজকে সামনে রেখে গতকাল টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বনিম্ন ২০০ টাকায় খেলা দেখতে পারবেন দর্শকরা। আর টিকিটের সর্বোচ্চ মূল্য ২ হাজার টাকা। এরই মধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। ওয়েবসাইটের মাধ্যমেই শুধু কেনা যাবে টিকিট। ২০০ টাকার টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারির জন্য। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা। ক্লাব হাউজ সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) ও ক্লাব হাউজ নর্থের (শহীদ জুয়েল স্ট্যান্ড) টিকিট মূল্য ৬০০ টাকা।
আন্তর্জাতিক গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও আন্তর্জাতিক গ্যালারি সাউথের (করপোরেট ব্লক) টিকিট মূল্য ১০০০ টাকা। আন্তর্জাতিক লাউঞ্জ সাউথে (করপোরেট ব্লক) টিকিটের জন্য দর্শকদের গুনতে হবে ১২০০ টাকা। সবচেয়ে বেশি মূল্য ২ হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। টিকিট কাটতে দর্শকদের যেতে হবে ওয়েবসাইটে (িি.িমড়নপনঃরপশবঃ. পড়স.নফ)।