আবারো দেশসেরা মোবাইল ব্র্যান্ডের স্বীকৃতি পেল শাওমি

Printed Edition

দেশের এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে শাওমি। শনিবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ১৭তম ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে মোবাইল হ্যান্ডসেট ক্যাটাগরিতে টানা দ্বিতীয়বারের মতো এ স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে শাওমির পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের ডেপুটি কান্ট্রি ম্যানেজার লিউ চাং এবং মার্কেটিং ডিরেক্টর মো: আসাদুজ্জামান।

এ উপলক্ষে শাওমি বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মো: আসাদুজ্জামান বলেন, “পরপর দুইবার দেশের সেরা মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। বাংলাদেশের শাওমি ফ্যানদের আস্থা ও ভালোবাসাই এ অর্জনের প্রধান অনুপ্রেরণা। আমরা শুধু স্মার্টফোন নয়, পূর্ণাঙ্গ টেকনোলজি ব্র্যান্ড হিসেবে আইওটি ও উদ্ভাবনী প্রযুক্তিপণ্য আরো সহজলভ্য করতে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাদের পথচলাকে আরো শক্তিশালী করবে।”

বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকে সাশ্রয়ী মূল্যে আধুনিক ফিচারসমৃদ্ধ স্মার্টফোন বাজারজাত, অফিসিয়াল রিটেইল নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নির্ভরযোগ্য আফটার-সেলস সেবা প্রদানের মাধ্যমে শাওমি দেশের গ্রাহকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। অত্যাধুনিক প্রযুক্তিকে সাধারণ মানুষের নাগালে আনা এবং উদ্ভাবনকে আরো অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সাফল্যকে স্বীকৃতি ও উৎসাহিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এ পুরস্কার নির্ধারণে গবেষণা প্রতিষ্ঠান এনসার্চ লিমিটেড দেশের সব বিভাগীয় শহর ও গ্রামাঞ্চলে জরিপ পরিচালনা করে। ১২ হাজার ৪০০ নারী-পুরুষের অংশগ্রহণে পরিচালিত জরিপে ব্র্যান্ডের পরিচিতি, গ্রাহক পছন্দ, সুপারিশ ও উদ্ভাবনের মতো সূচক বিবেচনায় নেয়া হয়।

শাওমির এ সাফল্যের পেছনে রেডমি নোট সিরিজের জনপ্রিয়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ধারাবাহিকতায় শিগগিরই বাংলাদেশে নোট সিরিজের নতুন প্রজন্মের স্মার্টফোন উন্মোচনের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি