আজ বীর মুক্তিযোদ্ধা তিন ভাইয়ের শাহাদতবার্ষিকী
Printed Edition
মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা তিন ভাই রাজধানীর গোপীবাগের কৃতী সন্তান বদিউজ্জামান (বদি মেম্বার), শাহজাহান ও করিমুজ্জামান ওরফে মুল্লুক জাহানের ৫৪তম শাহাদৎবার্ষিকী আজ।
১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের একদিন আগে (১৫ ডিসেম্বর) ঢাকা শহরে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ শেষে মধ্যরাতে বাসায় ফেরার পথে হামলার শিকার ও অপহৃত হন তিন ভাই। এরপর তাদের নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। রায়ের বাজার বদ্ধভূমি এলাকা থেকে তাদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।
তাদের শাহাদৎবার্ষিকী উপলক্ষে শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ, কুরআন খতম ও কবর জিয়ারত করা হবে। এ ছাড়া শহীদ বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামানের বড় ছেলে এ টি এম ওয়াহিদুজ্জামান ওরফে আলামিনের গোপীবাগ ষষ্ঠ লেনের বাস ভবনে কুরআর খতম ও বাদ আসর গোপীবাগ জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষ থেকে শহীদ বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামানের স্ত্রী মিসেস হাজেরা খাতুন জামান আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীদের মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।