দ্বিতীয়বারের মতো ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল

Printed Edition
artho-5
মো: মনিরুজ্জামান, সি: ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, প্রেসিডেন্ট নাফিজ আল-তারিক, ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম।

গত বুধবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে অনুষ্ঠিত এজিএমে ডিবিএ পরিচালনা পর্ষদ নির্বাচনে নির্বাচিত ১৫ জন সদস্য দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে নতুন পর্ষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। নতুন পর্ষদ ২০২৬-২৭ মেয়াদে আগামী দুই বছর ডিবিএর নেতৃত্ব প্রদান করবে। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রথমবারের মতো ২০২৪-২৫ মেয়াদে সাইফুল ইসলাম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

পর্ষদে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: মনিরুজ্জামান, সিএফএ এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাফিজ-আল-তারিক।

পর্ষদে অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন এম রাফিউজ্জামান বোখারী, ব্যবস্থাপনা পরিচালক এবি অ্যান্ড কোম্পানি লিমিটেড, ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, ব্যবস্থাপনা পরিচালক, এস সি এল সিকিউরিটিজ লিমিটেড, মো: নাদিম, ব্যবস্থাপনা পরিচালক, আর এন ট্রেডিং লিমিটেড, আহমেদ কবির মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক, আজম সিকিউরিটিজ লিমিটেড, আর ওয়াই শমসের, ব্যবস্থাপনা পরিচালক, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেড, আমিনুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়ান সিকিউরিটিজ লিমিটেড, আলহাজ নাহিদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, জি এম এফ সিকিউরিটিজ লিমিটেড, নাঈম মো: কাইয়ুম, ব্যবস্থাপনা পরিচালক, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেড, মোহাম্মদ ইব্রাহিম, ব্যবস্থাপনা পরিচালক, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ডা: ওসমান গনি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, এক্সপো ট্রেডার্স লিমিটেড, খন্দকার শফিকুর রহিম, ব্যবস্থাপনা পরিচালক, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেড এবং শরীফ আতাউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এস এ আর সিকিউরিটিজ লিমিটেড।