নিরাপদ স্যানিটেশন ও ক্ষুদ্র উদ্যোগ উন্নয়নে আরো ৬০০ কোটি টাকা বরাদ্দ পিকেএসএফের
Printed Edition
নিরাপদ পানি ও স্যানিটেশন কার্যক্রম জোরদার করতে আরো ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে পিকেএসএফ। এর ফলে চলতি অর্থবছরে এ খাতে প্রতিষ্ঠানটির মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৪২৭.২৬ কোটি টাকা। এ কার্যক্রমের মাধ্যমে জাতিসঙ্ঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট-৬-এর লক্ষ্য অর্জনে জাতীয় প্রচেষ্টা আরো বেগবান হবে বলে আশা করা হচ্ছে। গতকাল পিকেএসএফের পরিচালনা পর্ষদের ২৬৪তম সভায় এ সিদ্ধান্ত হয়। একই সভায় ক্ষুদ্র উদ্যোগ খাতের উন্নয়নে আরো ৫০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়। এ নিয়ে চলতি অর্থবছরে এ খাতে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়ালো ৫,৭৪১.৫৭ কোটি টাকা। রাজধানীর শ্যামলীতে পিকেএসএফ ভবন-২-এ অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান জাকির আহমেদ খান। উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ড. সহিদ আকতার হোসাইন, নূরুন নাহার এবং এমডি মো: ফজলুল কাদের। বিজ্ঞপ্তি।