মুহাম্মাদ মাহমুদুল হাসানের পিএইচডি ডিগ্রি অর্জন
Printed Edition
মুহাম্মাদ মাহমুদুল হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন। গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৭৬তম একাডেমিক কাউন্সিল সভায় এবং ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১১০তম সিন্ডিকেট সভায় এ ডিগ্রি অনুমোদন করা হয়। তার গবেষণা অভিসন্দর্ভের শিরোনাম ছিল ‘অন্তঃধর্মীয় সংলাপ : আল-কুরআন ও হাদিসের আলোকে একটি পর্যালোচনা (ওহঃবৎভধরঃয উরধষড়মঁব : অ জবারবি রহ ঃযব খরমযঃ ড়ভ ঃযব অষ- ছঁধৎধহ ধহফ ঐধফরঃয)” তার এই গবেষণা বাংলাদেশসহ বর্তমান পৃথিবীর বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে চলমান সংঘাত ও অসহিষ্ণুু আচরণ দূর করে সম্প্রীতি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে। তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান বিশিষ্ট গবেষক ও লেখক প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আমিন। থিসিস মূল্যায়ন ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন এবং ইন্ডিয়ার উত্তরপ্রদেশে অবস্থিত আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। ড. মুহাম্মাদ মাহমুদুল হাসান বরিশাল জেলার হিজলা উপজেলার বাহেরচর গ্রামের বিশিষ্ট আলিম ও শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আব্দুল মালেক ও মিসেস আনোয়ারা বেগমের জ্যেষ্ঠপুত্র। তিনি ঢাকার মতিঝিলে অবস্থিত ঐতিহ্যবাহী মিসবাহুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস (শায়খুল হাদিস) পদে কর্মরত। তিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।
উল্লেখ্য, ড. মুহাম্মাদ মাহমুদুল হাসান শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল, আলিম, ফাজিল ও কামিলে সম্মিলিত মেধাতালিকায় যথাক্রমে ৯ম, ৮ম, ১ম ও ৪র্থ স্থান অধিকার করেন। তিনি ইতঃপূর্বে একই বিশ্ববিদ্যালয় থেকে “আল কুরআনে বর্ণিত ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন জাতি : একটি তাত্ত্বিক পর্যালোচনা ‘শিরোনামে মাস্টার্স অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি অর্জন করেন। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন স্যাটেলাইট টিভিতে ইসলামের মৌলিক বিষয়ে প্রায় পাঁচ শতাধিক পর্বের আলোচনা উপস্থাপন করেন। ‘তাফসিরুল কুরআন’, ‘দারসুল হাদিস’, ‘দৈনন্দিন জীবনে ইসলাম’ ও ‘ইসলামী জীবন জিজ্ঞাসা’ তার মধ্যে অন্যতম। ইতোমধ্যে তার চারটি বই ও দু’টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি সবার দোয়াপ্রার্থী। বিজ্ঞপ্তি।