হাদিসের কথা
সমগ্র ভূপৃষ্ঠের মাটি দিয়ে আদম সৃষ্টি
Printed Edition
হজরত আবু মুসা রা: থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সা:কে বলতে শুনেছি, ‘আল্লাহ্ তায়ালা আদম আ:কে একমুঠো মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যা তিনি সমগ্র ভূপৃষ্ঠ হতে নিয়েছিলেন। তাই আদম সন্তানগণ (বিভিন্ন মাটির রং অনুযায়ী বিভিন্ন আকৃতিতে) কেউ লাল বর্ণের, কেউ সাদা, কেউ কালো, কেউ মধ্যবর্তী বর্ণের হয়েছে। এ রূপে কেউ কোমল মেজাজের, কেউ কঠোর হয়, কেউ সৎ ও কেউ অসৎ প্রকৃতির হয়ে থাকে।
-(আহমাদ-১৮৭৬১, আবু দাউদ-৪০৭৩, তিরমিজি-২৮৭৯, মিশকাতুল মাসাবিহ-১০০)