চবিতে চীনা প্রতিনিধিদলের সাথে মতবিনিময়
Printed Edition
চাইনিজ ভাষা শিখা ও সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে চীনের অর্থায়নে এবং চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কনফুসিয়াস ইনস্টিটিউট। এর মাধ্যমে চবি শিক্ষার্থীরা চাইনিজ ভাষাসহ বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারবে, পাশাপাশি চাইনিজরা বাংলা ভাষা শিখতে পারবে। গতকাল শনিবার চবি ভিসি ভিসির দফতরে এ ইনস্টিটিউটের কার্যক্রম চালুর করার ব্যাপারে এবং এ ইনস্টিটিউট পরিচালনা, শিক্ষার্থী বিনিময় এবং যাবতীয় নীতিমালা এবং নিয়মকানুন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী সেপ্টেম্বর মাস থেকে এ ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হতে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চবি প্রোভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন ও চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রফেসর ইব্রাহিম হোসেন। বিজ্ঞপ্তি।