ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে প্রথম মোটরসাইকেল পেলেন মুন্সীগঞ্জের শাবনুর
Printed Edition
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে প্রথম মোটরসাইকেল পেলেন মুন্সীগঞ্জ জেলার শাবনুর খাতুন। ব্র“নাই প্রবাসী মোহাম্মদ আতিকের পাঠানো রেমিট্যান্সের পরিপ্রক্ষিতে নিমতলা শাখার গ্রাহক শাবনুর খাতুন এই পুরস্কার পেয়েছেন। রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র্যাফল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খাঁন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, মো: মোতাহার হোসেন মোলা, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মাহে রমাদান উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স প্রেরকদের মধ্যে ডিজিটাল র্যাফল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে ( রোব-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেয়া হচ্ছে। এ ছাড়া রেমিট্যান্স গ্রাহকরা কমন গিফট উপহার পাবেন। ১৮ মার্চ পর্যন্ত এ অফার চলবে। বিজ্ঞপ্তি।