সুইডেনে আশ্রয়প্রার্থী ৪০ বছরে সর্বনিম্ন

Printed Edition

রয়টার্স

স্টকহোমে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সুইডেনে আশ্রয়ের আবেদন গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কমেছে। এর ফলে দেশটিতে আশ্রয়প্রার্থীর সংখ্যা ১৯৮৫ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ডানপন্থী কেন্দ্রীয় সরকারের দাবি, তারা অভিবাসন নিয়ন্ত্রণে সফল হয়েছে এবং আসন্ন নির্বাচনের আগে আরও কঠোর পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে যেখানে প্রায় ৯,০০০ জন আশ্রয়ের আবেদন করেছিল, ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৬,২৫০ জনে। এটি গত চার দশকের মধ্যে সর্বনিম্ন সংখ্যা। অভিবাসনমন্ত্রী জোহান ফোরসেল সাংবাদিকদের বলেন, “এটি শুধু সংখ্যার পরিবর্তন নয় বরং অভিবাসনের ধরনও বদলেছে। আশ্রয়প্রার্থীর অনুপাত এখন রেকর্ড নিম্ন পর্যায়ে।”

সুইডেনের বর্তমান সংখ্যালঘু সরকার, যা অভিবাসনবিরোধী সুইডেন ডেমোক্র্যাটদের সমর্থনপুষ্ট।