যুক্তরাষ্ট্রে সোমালিদের বিশেষ সুরক্ষা মর্যাদা বাতিল

Printed Edition

এএফপি

সোমালি নাগরিকদের জন্য থাকা বিশেষ সুরক্ষা মর্যাদা ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস)’ বাতিল করা হচ্ছে। যুক্তরাষ্ট্র মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। এর ফলে মার্চের মাঝামাঝি সময়ে তাদের দেশ ছাড়তে হবে। এই সিদ্ধান্ত অভিবাসী সম্প্রদায়ের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ।

মিনেসোটার রাজধানী অঞ্চলটিতে বড় একটি সোমালি সম্প্রদায়ের বসবাস রয়েছে, যেখানে বর্তমানে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি ও অভিযান চলছে। গত সপ্তাহে এক অভিযানে একজন কর্মকর্তা গুলি চালিয়ে স্থানীয় এক নারীকে হত্যা করলে সেখানে বিক্ষোভ শুরু হয়। মিনেসোটা অঙ্গরাজ্য আইসিইর অভিযানের বিরুদ্ধে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে। যদি কোনো ফেডারেল বিচারক এটি মঞ্জুর করেন, তবে রাজ্যে চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত হবে।