ইরানে গুপ্তচরবৃত্তির সাজা মৃত্যুদণ্ড, সম্পত্তি জব্দ

Printed Edition

জিয়ো নিউজ

ইরানের যেসব নাগরিক এবং বসবাসের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি গুপ্তচরবৃত্তি বা শত্রুপক্ষকে সহযোগিতা করছেন- অভিযোগ প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে, যাবতীয় সহায়-সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থাকে দেশটির বিচার বিভাগের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

এমনকি কোনো নাগরিক যদি সামাজিক যোগাযোগমাধ্যমে শত্রুদের সহযোগিতা করতে পারে- তাহলে সেটিকেও গোয়েন্দা সহায়তা হিসেবে বিবেচনা করা হবে এবং ওই নাগরিককে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।