কারিগরি শিা : ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Printed Edition

কারিগরি শিায় দ মানবসম্পদ গড়ে তুলতে শিল্প খাত ও শিাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ও টেকসই সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন কারিগরি ও মাদরাসা শিা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, সময়োপযোগী কারিগরি শিা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট সহযোগিতা এখন আর বিকল্প নয়; বরং এটি একটি অপরিহার্য শর্ত।

‘কারিগরি শিা : ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে করণীয়’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। শিা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিা বিভাগের অধীন কারিগরি শিা অধিদফতরের উদ্যোগে এবং অপপবষবৎধঃরহম ধহফ ঝঃৎবহমঃযবহরহম ঝশরষষং ভড়ৎ ঊপড়হড়সরপ ঞৎধহংভড়ৎসধঃরড়হ (অঝঝঊঞ) প্রকল্পের সহযোগিতায় গতকাল ব্র্যাক সিডিএম অডিটোরিয়াম, গাজীপুরে সেমিনারটি আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কারিগরি শিা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মো: আক্কাস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কারিগরি ও মাদরাসা শিা বিভাগের অতিরিক্ত সচিবদের মধ্যে শোয়াইব আহমাদ খান (কারিগরি অনুবিভাগ), সামসুর রহমান খান (উন্নয়ন অনুবিভাগ) এবং রেহানা ইয়াছমিন (প্রশাসন ও অর্থ)। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঝঝঊঞ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) প্রকৌশলী মীর জাহিদ হাসান, বাংলাদেশ কারিগরি শিা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো: রুহুল আমিনসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেমিনারে দু’টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রথম প্রবন্ধে ‘ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে কারিগরি শিাপ্রতিষ্ঠানের ভূমিকা’ বিষয়ে আলোচনা করেন ড. মো: নুরুল ইসলাম, টিভিইটি স্পেশালিস্ট, এসআইসিআই প্রকল্প, অর্থ মন্ত্রণালয়। দ্বিতীয় প্রবন্ধে ‘ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে ইন্ডাস্ট্রির ভূমিকা’ বিষয়ে শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন ইরফান আহমেদ, ভাইস চেয়ারম্যান, সিরামিক ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল। বিজ্ঞপ্তি।