বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ইউনিকো হাসপাতালের মধ্যে চুক্তি স্বার

Printed Edition

বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ইউনিকো হাসপাতাল পিএলসির মধ্যে গত ১৩ এপ্রিল স্বাস্থ্য তাকাফুল গ্রাহকদের স্বাস্থ্যসেবা প্রদানে এক করপোরেট চুক্তি স্বারিত হয়। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং ইউনিকো হাসপাতাল পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা আরদ্রা কুরিন নিজ নিজ প্রতিষ্ঠানের পে করপোরেট চুক্তিতে স্বার করেন। চুক্তি স্বার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, দাবি ও হসপিটাল নেটওয়ার্ক বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আনিসুর রহমান সুমন এবং ইউনিকো হাসপাতাল পিএলসির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শারমিন হোসেন, হেলথকেয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার রুবি রেবেকা আরেং, করপোরেট রিলেশন্স বিভাগের সিনিয়র ম্যানেজার রেজাউল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি।