সিউলে আন্তর্জাতিক কনফারেন্স শেষে দেশে ফিরেছেন ইআবি ভিসি
Printed Edition
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন। দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান খওইঊজঞজঊঊ-এর আমন্ত্রণে চার দিনব্যাপী ‘কোরিয়া-বাংলাদেশ লাইব্রেরি ডিজিটাল ইনোভেশন কনফারেন্সে’ অংশগ্রহণ করেন তিনি।
সফরকালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শিক্ষাক্ষেত্রে উন্নত গবেষণা সহযোগিতা জোরদার বিষয়ে মতবিনিময়সহ বিভিন্ন সেমিনারে অংশ নেন তিনি। এ সময় তিনি সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিসহ দেশটির কয়েকটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। কনফারেন্সে দুই দেশের মধ্যে গ্রন্থাগার খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সের (ওডিএ) আওতায় যৌথ উদ্যোগ গ্রহণ, গ্রন্থাগারের আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর, বিবলিওগ্রাফি ও মেটাডেটা উন্নয়ন বিষয়েও মতবিনিময় করেন। এ ছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আলোচনা করেন তিনি। বিজ্ঞপ্তি।