সোনাগাজী সমিতি ঢাকার কার্যনির্বাহী কমিটি গঠিত
Printed Edition
ঢাকাস্থ সোনাগাজী সমিতির ব্রিগেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার গাজী আশরাফ উদ্দিন আহমেদ (অব:)-কে সভাপতি ও মোহাম্মদ এনামুল হক, কাস্টমস কমিশনার (অব:)-কে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। অর্থ সম্পাদক হিসেবে নবগঠিত এ কমিটিতে স্থান পেয়েছেন মো: মিজানুর রহমান।
এ ছাড়া শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর মেজবাহ উদ্দিন খান কিসলু সিআইপিকে সমিতির উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। নতুন এ কমিটি সোনাগাজীবাসীর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে একটি সুসংগঠিত, কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা ব্যক্ত করেছেন। বিজ্ঞপ্তি।