প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান পেল আইসিএসবি অ্যাওয়ার্ড

Printed Edition

প্রাতিষ্ঠানিক সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) অ্যাওয়ার্ড পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)।

গত সোমবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ১২তম আইসিএসবি অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়। এ বছর খাদ্য ও আনুষঙ্গিক খাতের জন্য এএমসিএল-প্রাণ এবং প্রকৌশল খাতের জন্য আরএফএল এই পুরস্কার অর্জন করে।

অনুষ্ঠানের গেস্ট অব অনার প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল। সনদ প্রদান অনুষ্ঠানে এএমসিএল-প্রাণের কোম্পানি সচিব মোহাম্মদ শরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ মনসুর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন। আইসিএসবির সভাপতি হোসেন সাদাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: হাবিবুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো: সাইফুদ্দিন এবং ফাইন্যান্স রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো: সাজ্জাদ হোসেন ভূঁইয়া। বিজ্ঞপ্তি।