ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

Printed Edition
nittodin-1
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

(গত দিনের পর)

সন্ধ্যায় রাজকুমার মেরিন্তরাকে নিয়ে গেলেন এক ছোট্ট, শান্ত নৌ-ভ্রমণে। আকাশে পূর্ণিমার চাঁদ। নৌকাটি ভাসছিল একটি হ্রদের ওপর। হ্রদের জল ছিল স্থির আর শান্ত নীল। মেরিন্তারা হ্রদের জলের দিকে তাকাল। ভাবল, এই জলেই তার জীবন, এই জলেই তার বেড়ে ওঠা। কী শীতল, কী গভীর শান্ত জলরাশি! সে তার পরিবার, তার বন্ধু কাঁকড়া-কবির কথা মনে করল। এই জল যেন তাকে ডাকছে। কিন্তু রাজকুমারকে ফেলে সে কোথাও যাবে না।

রাজকুমারের হাত ধরে এই ছোট্ট নৌকায় বসেও তার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। এই সুন্দর পৃথিবীতে তার এমন কষ্টের হদিস কেউ জানে না! সে অনুভব করল, তার হৃদয়টা এখন অর্ধেক সমুদ্রে আর অর্ধেক ডাঙায় ভাগ হয়ে আছে। আর কি সমুদ্রে যাওয়া সম্ভব হবে তার? জল-ডাইনির সাথে করা চুক্তির কথা মনে হলো মেরিন্তারার। চিরকাল তাকে আন্দ্রারিণীর দাসী হয়েই বেঁচে থাকতে হবে।

(চলবে)