দেশের বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Printed Edition
bangla-3
গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় অতিথিরা : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা ও নাগরিকদের অংশগ্রহণে শহীদ কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানগুলোতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগরে স্মরণে গভীর শ্রদ্ধা জানানো হয়।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে রহনপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি ও বিকেলে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, সহকারী কমিশনার উম্মে সালমা রুমি, ওসি আব্দুল বারিক, পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন দফতরের কর্মকর্তারাও অংশ নেন।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুষ্টিয়ায় জেলা প্রশাসন, বিএনপি ও জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শিল্পকলা একাডেমি ও দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীলসমাজ অংশ নেন।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা বুদ্ধিজীবী হত্যার নিন্দা জানিয়ে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত ও শাস্তির দাবি জানান।

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা জানান, দেবীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হলেও এক শহীদ বুদ্ধিজীবীর কবর জিয়ারত না হওয়ায় কর্মসূচি প্রশ্নবিদ্ধ হয়েছে। বিষয়টি নিয়ে সচেতন মহল অসন্তোষ প্রকাশ করেছে।

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা জানান, বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। সভায় ইউএনও, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, চৌগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। উপাচার্যসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, গৌরনদীতে বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি ও উপজেলা পরিষদে আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, মধুপুর ও ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, সাটুরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা অংশ নেন।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সভায় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সভায় মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি ও সুধীজনরা অংশ নেন।

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ভাঙ্গায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা পরিষদে আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, কমলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। সভায় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীলসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা জানান, চরফ্যাশনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সভায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। সভায় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, মানিকছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সভায় প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্যরা অংশ নেন।

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ঘিওরে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সভায় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, বুড়িচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বধ্যভূমিতে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সভায় ইউএনও, মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা জানান, মতলব উত্তরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সভায় প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।