ফ্রান্সকে ইয়ামালের হুমকি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

নিজের প্রথম বিশ্বকাপ দারুণভাবে উপভোগ করলেও গত কিছু দিন ধরে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তরুণ ফরোয়ার্ড লামিনে। তবে বৃহস্পতিবার অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামার জন্য তিনি প্রস্তুত। নকআউট পর্বের দীর্ঘ পথ পাড়ি দিতে এবং ইনজুরি ম্যানেজমেন্টের অংশ হিসেবে হয়তো কোচ তাঁকে পুরো ৯০ মিনিট মাঠে না-ও রাখতে পারেন, তবে স্পেনের ‘অপ্রতিরোধ্য’ হয়ে ওঠার মিশনে তিনি মাঠে নামতে মুখিয়ে আছেন।

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর চলার মাঝেই ফ্রান্সকে হুমকি দিয়ে রাখলেন স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল। গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে এই স্প্যানিশ ফরোয়ার্ড ফরাসি শিবিরকে এক হাত নিয়েছেন, কারণ কোয়ার্টার ফাইনালেই স্পেনের মুখোমুখি হতে পারে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। ‘ইউরো ২০২৪-এর পর থেকে ফ্রান্স আমাদের হারাতে পারেনি। তাই ওরা আমাদের চেয়ে ভালো হতে পারে না। ওরা চমৎকার একটি স্তরে আছে, ওদের দলে দারুণ সব খেলোয়াড় আছে; কিন্তু আমি মনে করি না ওরা অন্য কারো চেয়ে ওপরে। আমি মনে করি, স্পেনের ওপরে কেউ নেই।’

বড় টুর্নামেন্টের সাম্প্রতিক পরিসংখ্যানে স্পেনের পাল্লাই ভারী। ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। এরপর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালেও ফরাসিদের ৫-৪ ব্যবধানে বিদায় করেছিল ‘লা রোহা’রা।

টুর্নামেন্টে স্পেনের খেলা নিয়ে দর্শকদের প্রত্যাশা ও মাঠের লড়াই প্রসঙ্গে ইয়ামাল বলেন, ‘এটা সত্যি যে সবাই আমাদের কাছ থেকে আরো ভালো খেলার প্রত্যাশা করেছিল, কিন্তু আমরা ভিন্ন ভিন্ন ধরনের দলের মুখোমুখি হয়েছি।