বিডিজবসের ইন্টার্ন চাকরি মেলায় প্রার্থীদের ঢল
Printed Edition
চাকরির ওয়েবসাইট বিডিজবসের আয়োজনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত নিয়ে ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য ইন্টার্ন চাকরি মেলা (ওহঃবৎহ ঔড়ন ঋধরৎ)। সকাল ৯ টায় শুরু হয়ে এ মেলা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। প্রায় ১০ হাজার বিভিন্ন বিষয়ের ফ্রেশ গ্র্যাজুয়েট এই মেলায় অংশ নিয়ে চাকরিদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের আগে থেকে অফার করা বিভিন্ন পেইড ইন্টার্ন পজিশনে আবেদন করেন। মেলার বিশেষ আকর্ষণ ছিল ‘টেস্ট ইউর ইন্টারভিউ কম্পিটেঞ্জি’ শিরোনামে দিনব্যাপী টেস্ট ইন্টারভিউ সেশন।
১০০টি শীর্ষ দেশী-বিদেশী করপোরেট প্রতিষ্ঠান ২ হাজার ৫০০ পেইড ইন্টার্ন নিয়োগের উদ্দেশ্যে দিনব্যাপী এই মেলায় অংশ নেয়। সকাল থেকেই বিপুলসংখ্যক ফ্রেশ গ্র্যাজুয়েট বিভিন্ন কোম্পানির স্টলে ভিড় করতে থাকেন। বিশেষ করে ব্যাংক এশিয়া, মেঘনা গ্রুপ, আকিজ গ্রুপ, সিঙ্গার বাংলাদেশ, ওয়াল্টন, এসিআই, হামিম গ্রুপ, ইন্টারটেক ও ইউএস বাংলার স্টলে বেশি ভিড় দেখা যায়। মেলায় আবেদনের সমগ্র প্রক্রিয়াই ছিল ডিজিটাল। কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে বিভিন্ন ইন্টার্ন পদে আবেদন করতে হয়েছে। কোনো প্রিন্টেড সিভি জমা দেয়ার সুযোগ ছিল না। বিজ্ঞপ্তি।
মেলার বিশেষ আকর্ষণ ছিল টেস্ট ইন্টারভিউ যেসব সদ্য স্নাতক চাকরি বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ছিল এই টেস্ট ইন্টারভিউর আয়োজন। বিজ্ঞপ্তি।