নিউজিল্যান্ডে সংগ্রহ ১৫৯

Printed Edition

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তেমন উল্লেখযোগ্য স্কোর দাঁড় করাতে পারেনি নিউজিল্যান্ড। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রানের মাঝারি মানের সংগ্রহ করেছে কিউরা। ইংলিশ বোলারদের নৈপুণ্যে কোনো ব্যাটারই ফিফটির দেখা পাননি। দুই ওপেনারে ইনিসংটা ভালোই শুরু করে ব্ল্যাকক্যাপসরা। দ্রুত রান তুলতে থাকেন ফিন এলেন ও টিম সেইফার্ট। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান তুলতে সক্ষম হন দুই ওপেনার। তবে দলীয় ৬৪ রানে টিম সেইফার্ট আউট হলে ছন্দ পতন হয় কিউইদের। মাত্র দুই রান পরে টিম এলেন ও সাজঘরে ফেরেন। এরপর রাচিন রবীন্দ্র দ্রুত আউট হলে দলের হাল ধরেন গ্লেন ফিলিপস ও মার্ক চপম্যান। চপম্যান ১৫ রানে আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন ফিলিপস। সর্বোচ্চ ৩৯ এসছে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। এ ছাড়া টিম সেইফার্ট ৩৫ ও টিম এলেন ২৯ রান করেন। ইংল্যান্ডের হয়ে লিয়াম ডওসন চারটি ও জোফরা আর্চার তিনটি উইকেট শিকার করেন।