চবি গণিত বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ গণিত সোসাইটির সহায়তায় দুই দিনব্যাপী ২৪তম আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী সেশন বৃহস্পতিবার চবি মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, গণিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমৃদ্ধ একটি বিভাগ। গবেষণায় এ বিভাগের অনন্য অবদান রয়েছে। বিশ্ববিদ্যালয় হচ্ছে অ্যাকাডেমিক এক্সিলেন্সের জায়গা, গবেষণামূলক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এ জন্য আমরা এসব কার্যক্রমকে সব সময় উৎসাহিত করি।

গণিত বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জালাল আহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী সেশনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ গণিত সোসাইটির সেক্রেটারি প্রফেসর ড. মোহাম্মদ বাবুল হাসান, স্বাগত বক্তব্য রাখেন চবি গণিত বিভাগের প্রফেসর আবু শহীদ মোহাম্মদ মঈনুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি গণিত বিভাগের সহকারী অধ্যাপক রাজীব কর্মকার ও মাসুদ আক্তার। এ সময় চবি গণিত বিভাগের অন্য শিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গবেষকবৃন্দ, শিার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।