মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ গতকাল শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো: আনোয়ারুল হক এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। ‘দায়বদ্ধতা, গুণগত মান ও উদ্ভাবনে গড়া প্রবৃদ্ধির নতুন দিগন্ত’ - এই প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে ব্যাংকের ১৫৩টি শাখার প্রধান, ৪৮টি উপশাখার ইনচার্জ, উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো: আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, ব্যাংকের পরিচালক এ এস এম ফিরোজ আলম ও আলহাজ মোশাররফ হোসেন এবং ডিএমডি ও সিএফও ড. তাপস চন্দ্র পাল। এ ছাড়াও বিজনেস সেশনে বক্তব্য দেন- ব্যাংকের ডিএমডি মো: জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা, ড. মো: জাহিদ হোসেন ও শাহ মো: সোহেল খুরশীদ। বিজ্ঞপ্তি।