ব্যারিস্টার শাহরিয়ারকে প্রাণনাশের হুমকি
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
‘গণশত্রু’ নামে একটি ফেসবুক পেজে ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবিরকে প্রাণনাশের হুমকি দিয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিশিষ্ট এই আইনজীবী টেলিভিশন টকশো’তে আপসহীন যুক্তি ও তথ্যনির্ভর বক্তব্যের জন্য নজর কেড়েছেন। গণশত্রু নামে ওই ফেসবুক পেজে তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানা উল্লেখ করে তাকে ‘বধ’ করার উসকানি দিয়ে ‘সম্মানজনক’ পুরস্কার ঘোষণার কথা বলা হয়েছে।
এ ব্যাপারে ব্যারিস্টার শাহরিয়ারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ইসলামের কথা বললে, আওয়ামী লীগের সত্যিকার ইতিহাস তুলে ধরলে আওয়ামী লীগ সেই ৭৫’এ পুনরাবৃত্তি ও রক্ষী বাহিনীর মতো আবার ঝাঁপিয়ে পড়তে চায়। টেলিভিশন টকশো’তে যা বলছি তা দালিলিক তথ্যপ্রমাণসহ উপস্থাপন করছি। বইয়ের পৃষ্ঠা নম্বর পর্যন্ত উল্লেখ করছি।
কিন্তু গণশত্রু নামের ওই ফেসবুক পেজে ব্যারিস্টার শাহরিয়ারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে তাদের বিরুদ্ধে সময়ের প্রয়োজনে ৭১’এর গেরিলাদের ফিরে আসতে হয় বলে উসকানি দেয়া হয়েছে।