বাংলাদেশ তাকাফুল সোসাইটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

Printed Edition

বাংলাদেশ তাকাফুল সোসাইটির (বিটিএস) উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বুধবার মতিঝিলের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ তাকাফুল সোসাইটির (বিটিএস) চেয়ারম্যান ড. আই ম নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল আশরাফুজ্জামান আমজাদের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। প্রধান আলোচক ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মনিরুল আলম তপন, ফারইস্ট ইসলামী লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান ভূইয়া, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইদুল আমিন, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সলিমুল্লাহ, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা এ জেড কাউছার। এ ছাড়া ন্যাশনাল লাইফের তাকাফুল প্রজেক্ট হেড জিএম হেলাল উদ্দিন সভায় সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন। বিজ্ঞপ্তি।