মিঠামইনে মেয়ের প্রেমের কারণে বাবা খুন
Printed Edition
ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের মিটামইন উপজেলার কেওয়াজোর ইউনিয়নের তেলিখাই গ্রামে প্রেমঘটিত কারণে পারিবারিক বিরোধের জেরে খোকন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকালে হত্যাকাণ্ড ঘটে।
ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার তাসলিমা বেগম জানান, খোকনের মেয়ে চট্টগ্রামের এক ছেলের সাথে চলে যায়। এ ঘটনায় প্রতিবেশী জিয়াউদ্দিন ও তার মাকে দায়ী করে খোকনের পরিবার। বিষয়টি নিয়ে কয়েক দিন আগে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয় এবং পরে স্থানীয়ভাবে মীমাংসা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খোকন মিয়া ধানক্ষেতে যাওয়ার পথে পরিকল্পিতভাবে তার দূরসম্পর্কের ভাতিজা জিয়াউদ্দিন ও উজ্জল মিয়া তার পথরোধ করে মারধর করে। তারা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিটামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।