রাজপথে মৃত্যুর হানা
বিভিন্ন স্থানে নিহত ৫
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় দুইজনসহ দেশের বিভিন্ন স্থানে পাঁচজন নিহত হয়েছেন।
তালা (সাতীরা) সংবাদদাতা জানান, সাতীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় গরুবোঝাই একটি ভ্যান খাদে পড়ে চালকসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার পাটকেলঘাটা থানা এলাকার কুমিরার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম ইশার আলী (৫৮)। তিনি সাতীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেয়ার পর মারা যান বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো: মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো: আমিনুল ইসলাম গরুবোঝাই একটি ইঞ্জিনভ্যানে করে সাতীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকার উদ্দেশে রওনা দেন। পথে কুমিরার বালিগাদার মোড়ে পৌঁছালে ভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
পাটকেলঘাটা থানার ওসি জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলেই চালক ইশার আলীর মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে আরো একজন মারা যান। বাকি দু’জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
গাজীপুর জেলা প্রতিনিধি জানান, গাজীপুরে মহাসড়ক পার হওয়ার সময় মাইক্রোবাস চাপায় এক ওয়ার্কশপের কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার মহানগরের ভোগড়া বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত মো: সাইমন (১৮) চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভাটিয়ালপুর গ্রামের মুন্সিবাড়ি এলাকার মমিন মিয়ার ছেলে।
জিএমপির বাসন থানার এসআই মো: সানোয়ার হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় ভাড়াবাসায় থেকে স্থানীয় বাসন সড়ক এলাকায় সুমি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন সাইমন। সকালে তিনি বাসা থেকে ওই ওয়ার্কশপে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় অরতি রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে শাহ জামাল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব মজমপুর নাসির ডাক্তার গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাহ জামাল একজন ঠিকাদার ছিলেন। তিনি কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার চরসিতায়জাহ এলাকার আব্দুর সাত্তার ছেলে। ঠিকাদারি কাজের সুবাদে পুলিশ লাইনের সামনে ভাড়াবাসায় থাকতেন তিনি। প্রত্যদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে শহরের সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে ওই রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই শাহ জামালের মৃত্যু হয়। আহত হন আরো একজন। স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংটি অরতি হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। এ ঘটনার পর এলাকাবাসী বিােভ করে সেখানে দ্রুত গেট ও গেটম্যান নিয়োগের দাবি জানান।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় সাইদুর রহমান নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল জানান, গত শুক্রবার সকালে সোনাপুর থেকে কবিরহাটগামী একটি তেলবাহী ট্রাক ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন সার ব্যবসায়ী সফিকুর রহমান (৬০)। এ সময় গুরুতর আহত হন তার দুই ছেলে। তাদের মাইজদী হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাইদুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
পিতা সার ব্যবসায়ী সফিকুর রহমান (৬০) নিহতের ছয় দিন পর আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সাইদুর রহমানের (২২) মৃত্যু হয়।
নিহত সাইদুর রহমান নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় রামদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি নোয়াখালী সরকারি কলেজের অনার্সের শিার্থী ও ছাত্রদল কর্মী ছিলেন।